Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একজনকেও বাংলাদেশে পুশ-ইন হতে দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৬ ১৪:৪৪ | আপডেট: ২৬ জুন ২০২৬ ১৭:১২

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে পুশ-ইন হয়েছে এমন কোনো সংখ্যা নেই। আমরা একজনকেও পুশ-ইন হতে দেইনি। আমাদের বিজিবি সতর্ক অবস্থায় আছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি তারা ১০ হাজারের বেশি ইতোমধ্যে পুশ-ব্যাক করেছেন- এমন প্রশ্নে সালাউদ্দিন আহমদ বলেন, ‘এ ব্যাপারে আপনাদের কাছে কি পরিসংখ্যান আছে? কতজন পুশ-ইন হয়েছে? আমাদের কাছেও এই যে সংখ্যা উল্লেখ করছেন, সেরকম কোনো সংখ্যা নেই। আমরা একজনকেও পুশ-ইন হতে দেইনি। আমাদের বিজিবি সতর্ক অবস্থায় আছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের বিজিবি খুব প্রশংসনীয় কাজ করছে। প্রত্যেকটা বর্ডারে যেখানে যেখানে পুশ-ইনের চেষ্টা হচ্ছে সেখানে তারা বাধা দিচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো বাংলাদেশি নাগরিক থাকলে সেই তালিকা কূটনৈতিকভাবে ভারতকে দিতে বলা হয়েছে। আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফাই করবো। ন্যাশনালিটি ভেরিফাই করার পরে ডিপ্লোমেটিক চ্যানেলে যথাযথ প্রক্রিয়ায় আইনিভাবে আমরা তাদেরকে ফেরত নিতে পারি। সেরকম কিছু ভারতীয় নাগরিক আমাদের এখানে পুশ-ইন হয়ে এসেছে। আদালতের মাধ্যমে তাদেরকে যথাযথ জিম্মায় দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বর্ডার ইস্যুটা দুই দেশের মধ্যে সবসময় একই রকম অবস্থায় থাকে তেমন নয়। যেহেতু পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তী ওখানে স্টেট গভর্নমেন্ট আসীন হয়েছে। তাদের কিছু হয়তো নির্বাচনি এজেন্ডা ছিল। সেই হিসাবে হয়ত তারা এটা প্রদর্শন করতে পারে যে, বিদেশি নাগরিক থাকলে ফেরত পাঠাবে। বাট এই প্রক্রিয়াটা যথাযথ নয়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর