Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাতারে নিহত ৫ বাংলাদেশির মরদেহ সিলেটে পৌঁছাল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ০৯:২০ | আপডেট: ৩০ জুন ২০২৬ ১২:৪৯

সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ প্রবাসী। ছবি: সংগৃহীত

কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছাল ।

মঙ্গলবার (৩০ জুন) সকালে তাদের মরদেহ সিলেটে পৌঁছায়।

নিহতদের মরদেহ সোমবার (২৯ জুন) কাতারের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ নম্বর ফ্লাইটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়।

এর আগে গত ২১ জুন সকালে কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হন।

নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।

বিজ্ঞাপন

কাতার দূতাবাস জানায়, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়া মরদেহগুলো বাংলাদেশে পৌঁছানোর পর তা যথাযথভাবে পরিবারের কাছে হস্তান্তর ও অন্যান্য সুবিধা প্রদানের বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা কাজ করেছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

 

সারাবাংলা/একে/ এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর