Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারী বৃষ্টিতে দেশের ৮ জেলায় বন্যার আশঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ১২:৫৫ | আপডেট: ২০ জুলাই ২০২৬ ১৫:০৫

বন্যার প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারী ও অতি ভারী বৃষ্টিপাত এবং উজানের ঢলের কারণে দেশের আটটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এই পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রংপুর ও সিলেট বিভাগসহ ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এর ফলে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

বিশেষ করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। এরইমধ্যে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

এ ছাড়া, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। সংশ্লিষ্ট নদ-নদীগুলোর অববাহিকার বাসিন্দাদের ও নিম্নাঞ্চলের মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর