Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ১২:২৮

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চির সঙ্গে আকস্মিক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. হুমায়ুন কবির।

মঙ্গলবার (২১ জুলাই) ম্যানিলায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ক্রমবর্ধমান ভ্রাতৃত্বপূর্ণ অংশীদারিত্ব নিয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে উভয় পক্ষের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর