Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৫০

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ২০:২৬

ডেঙ্গু। প্রতীকী ছবি।

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আরও ৪৫০ জন আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত ৪৫০ জনের মধ্যে বরিশাল বিভাগে ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫০ জন, খুলনা বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ১১ জন এবং রংপুরে ৪৪ জন রোগী শনাক্ত হয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখনো পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছর এখনো পর্যন্ত ১২ হাজার ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৭০ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১০ হাজার ৯১১ জন।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর