Saturday 25 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বঙ্গভবনে দাফতরিক কাজ করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৬ ২১:৪১ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ ২২:৩৫

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ঢাকা: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন বঙ্গভবনে। তবে তিনি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অবস্থিত স্পিকারের সরকারি বাসভবনেই বসবাস করবেন।

শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের অবস্থান ও কার্যালয় ব্যবহারের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। এ সিদ্ধান্তের পরপরই স্পিকারের বাসভবন ও এর আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির জন্য নির্ধারিত বিশেষ নিরাপত্তা প্রোটোকল গত শুক্রবার (২৪ জুলাই) বিকাল থেকেই কার্যকর করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দেশের সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর