Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার: ভারপ্রাপ্ত স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১৬:৩২ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ ১৭:৩০

জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

ঢাকা: নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নে খালেদা জিয়ার ভূমিকা ও এসডিজি বাস্তবায়নে সরকারের অগ্রগতির কথা জানালেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

রোববার (২৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান।

ভারপ্রাপ্ত স্পিকার বলেন, বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের সুদৃঢ় ভিত্তি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্থাপন করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সমতাভিত্তিক সুশাসন ও শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন।

বিজ্ঞাপন

বৈঠকে প্রতিনিধিদল আগামী ৮ আগস্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিতব্য ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’-এ প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য ভারপ্রাপ্ত স্পিকারের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করে। ভারপ্রাপ্ত স্পিকার এই আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়ে প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় দেশের সামগ্রিক নারী উন্নয়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার বিভিন্ন যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর