Friday 31 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় সার্জিও গোর ও দীনেশ ত্রিবেদীর বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৬ ১৬:৫৯ | আপডেট: ৩১ জুলাই ২০২৬ ১৯:৫৮

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঢাকার একটি হোটেলে তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রের পক্ষের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৈঠকটি ভালো হয়েছে । তবে বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

এর আগে গত ২৫ জুন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার হিসেবে ‘গুরুত্বপূর্ণ দায়িত্ব’ গ্রহণ করায় সার্জিও গোর হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

গোর বলেন, ‘দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে আমি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।’

যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আজ শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

আগামীকাল শনিবার তার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর উল্লেখ করেন যে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত ইতিবাচক পথে এগিয়ে চলেছে এবং এখন পর্যন্ত অর্জিত সাফল্যের ওপর ভিত্তি করেই এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া হবে।

বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় গোর-এর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পৃক্ততা কেবল একটি বৈঠকের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা সব ক্ষেত্রে ও সব পর্যায়েই একে অপরের সঙ্গে সম্পৃক্ত রয়েছি এবং আমাদের সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর