Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: ডা. জাহেদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১৬:০৩ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ১৮:১৩

সংবাদ সম্মেলনে কথা বলছেন উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ঢাকা: আদালতের নির্দেশনা অমান্য করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে বা সম্প্রচারের ঘোষণা দিলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘আদালতের নির্দেশনা বহাল থাকা অবস্থায় শেখ হাসিনার বক্তব্য প্রচার করা আদালতের আদেশ অমান্যের শামিল। আদালতের সিদ্ধান্ত মেনে চলা ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘কেউ আদালতের আদেশের সঙ্গে একমত না হলে আইনি প্রক্রিয়ায় সেটি চ্যালেঞ্জ করতে পারেন। তবে আদেশ বহাল থাকা পর্যন্ত তা সবাইকে মানতে হবে।’

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর