Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়তে কাজ করছে সরকার: পানিসম্পদমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ১৮:১১ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ ২১:৩২

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

ঢাকা: ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টা ও অংশীদারত্বের মাধ্যমে সবার বসবাসযোগ্য, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে।’

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ন্যায়সংগত আর্থ-সামাজিক উন্নয়ন এবং এসডিজির ৩, ৫, ৬ ও ১০ নম্বর লক্ষ্য অর্জন’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা কমিশন আয়োজিত এসডিজি অর্জনের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়নের পথনির্দেশনা বিষয়ক জাতীয় সম্মেলনের অংশ হিসেবে এই সেমিনার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, খরা, জলাবদ্ধতা ও লবণাক্ততার মতো বিভিন্ন চ্যালেঞ্জ দেশের পানিসম্পদ ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষির কল্যাণ এবং অর্থনৈতিক রূপান্তরের জন্য পদ্মা ব্যারেজ অনুমোদন করা হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, বিশেষজ্ঞদের মতামত পাওয়া গেলে শিগ্‌গিরই এ প্রকল্প অনুমোদনের আশা করা হচ্ছে।’

সেমিনারে প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আনা মিঞ্জ।

প্যানেল আলোচনায় অংশ নেন ওয়াটারএইড বাংলাদেশের পরিচালক পার্থ হেফাজ শেখ, নারীপক্ষের পরিচালক অ্যাডভোকেট কামরুন নাহার এবং ইউনিসেফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার সাইফুর রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর