Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৪ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২০

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকা: ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ভোটকেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়েছে। আজ সন্ধ্যার মধ্যে এ সিদ্ধান্ত বাতিল না হলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন যদি পক্ষপাতমূলক আচরণ করে, তাহলে ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের পরিণতির চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

বিজ্ঞাপন

গণমাধ্যমের ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, দেশের কিছু বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের নির্বাচনী বিজ্ঞাপন প্রচার করছে, অথচ অন্য দলগুলোর বিজ্ঞাপন নিচ্ছে না। এটি নৈতিকতার পরিপন্থী ও স্পষ্টভাবে অন্যায়।

নাহিদ ইসলাম বলেন, বিগত ১৬ বছর ধরে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করেছে এবং ভোটাধিকার হরণের পক্ষে বৈধতা তৈরি করেছে। তারা দাবি করেছে, বাধ্য হয়ে এসব করেছে। এখন প্রশ্ন হচ্ছে, কে তাদের বাধ্য করেছে? সাহস থাকলে জনসম্মুখে তা প্রকাশ করুন। আমরা আপনাদের পাশে থাকবো।

তিনি আরও বলেন, যদি কেউ বাধ্য না করে থাকে, তাহলে ধরে নিতে হবে— তারা নিজেরাই নতুন কোনো স্বৈরাচারের দালালি করছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর