Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ গরিব দেশ নয়: ডা. শফিকুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৫ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ গরিব দেশ নয়। অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণেই দেশের এই পরিণতি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা লিখেন।

তিনি লেখেন, বাংলাদেশ গরিব দেশ নয়। অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণেই দেশের এই পরিণতি। পরিচ্ছন্ন সরকারব্যবস্থা, যথাযথ জবাবদিহিতা ও আধুনিক ডিজিটাল সিস্টেম চালু করতে পারলে দুর্নীতি রোধ করা সম্ভব এবং চুরি হয়ে যাওয়া জনগণের অর্থ ফিরিয়ে আনা সম্ভব।

তিনি আরও লেখেন, ‘যখন জনগণের সম্পদ আমানত হিসেবে সুরক্ষিত থাকে এবং স্বচ্ছভাবে ব্যয় হয়, তখন মানুষের আস্থা ফিরে আসে, আর জাতি আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায়।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর