Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শোক প্রকাশে ইরানি দূতাবাসে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৮:৩২

শোক প্রকাশে ইরানি দূতাবাসে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানে মার্কিন-ইজরাইলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শোক প্রকাশ ও সহমর্মিতা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (৮ মার্চ) সকালে শোক বইয়ে সই করতে ঢাকাস্থ ইরানি দূতাবাসে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদের নেতৃত্ব প্রতিনিধি দল দূতাবাসে পৌঁছে ইরানের জনগণ ও আয়াতুল্লাহ খামেনির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপরে আনুষ্ঠানিকভাবে শোক বইয়ে সই করেন।

এ সময় ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহান আবাদি প্রতিনিধি দলকে সঙ্গ দেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে আরো ছিলেন যুগ্মমহাসচিব ও ঢাকা উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইসলামী আন্দোলনের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ, কেন্দ্রীয় শ্রম ও কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর