Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরকারের উচ্চপর্যায়ের লোকেরা বিরোধীদলের চরিত্রহননে ব্যস্ত: ডা. শফিকুর

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ২৩:৪৭ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৩:০৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকারের উচ্চপর্যায়ের লোকেরা এখন বিরোধীদলের চরিত্রহননে ব্যস্ত, যা কারো জন্যই কল্যাণকর নয়। সরকারের উচিত শান্তিশৃঙ্খলা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে তিনি এ অভিযোগ করেন। পোস্টে তিনি আরও লিখেন, গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের দম্পতি ও তাদের দুটি অবুঝ শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। একইভাবে নৃশংস কায়দায় চট্টগ্রামে তিনজনকে হত্যা করা হয়েছে।

দেশে যখন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত, এ সময় জনগণের নিরাপত্তা উদ্বেগজনকভাবে হুমকির মুখে পড়েছে। সরকার কি এসব বিষয় আমলে নিচ্ছেন?

বিজ্ঞাপন

আজ চট্টগ্রাম সিটি কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের কিছুসংখ্যক ছাত্র আহত হয়। এর মধ্যে একজন ইসলামী ছাত্রশিবিরের কর্মী ছাত্রদলের ধারালো অস্ত্রের আঘাতে তার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সরকারের উচিত শান্তিশৃঙ্খলা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সরকারের উচ্চপর্যায়ের লোকেরা এখন বিরোধীদলের চরিত্রহননে ব্যস্ত, যা কারো জন্যই কল্যাণকর নয়।

যাদেরকে নৃশংস কায়দায় খুন করা হয়েছে, খুনিদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি এবং আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর