Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকদের হয়নি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১৯:১৯ | আপডেট: ১ মে ২০২৬ ২২:৪৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: যুগে যুগে কালে কালে সব জায়গায় নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকদের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করতে পারলেই দেশে প্রকৃত শান্তি স্থাপিত হবে।

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘জামায়াত শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠায় সংসদে ও সংসদের বাইরে সবখানে আন্দোলন করবে। ক্ষমতার পালাবদলে নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকদের কোনো পরিবর্তন হয়নি।’

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট থেকে যাতায়াতের বিভিন্ন হয়রানি রোধে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সারা বিশ্বের মজলুম শ্রমিকদের উন্নয়নে জামায়াত কাজ করে যাবে। বৃহত্তর শ্রমিক সমাজকে উপেক্ষা করে দেশের উন্নয়ন সম্ভব নয়।’

শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সমাবেশে যোগ দেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা ও শ্রমিক ফেডারেশনের নেতা–কর্মীরা। এ সময় তারা শ্রমঘণ্টা ৮ ঘণ্টা বাস্তবায়ন, নির্ধারিত সময়ে মজুরি বা বেতন প্রদান, নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বিচারে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানান।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর