Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়েই রাজনীতিতে এসেছি’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৬ ১৯:২৩ | আপডেট: ৩০ মে ২০২৬ ২১:০৫

নয়াপল্টন ও যাত্রাবাড়ী এলাকায় দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণকালে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়েই রাজনীতিতে এসেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রতিটি মানুষের উচিত সমাজে নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

শনিবার (৩০ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টন ও যাত্রাবাড়ী এলাকায় দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে অসহায় মানুষের সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘শুধু সরকার বা রাজনৈতিক দলের ওপর নির্ভর না করে সমাজের সামর্থ্যবান মানুষ যদি নিজের অবস্থান থেকে একজন অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসে, তবেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব।’

বিজ্ঞাপন

মানবিকতা ও দায়িত্ববোধের চর্চাই একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর