Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৬ জুন ২০২৬ ২৩:৩৬

জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সহ-সভাপতি আল শাহরিয়ার শাকিল। ছবি: সংগৃহীত

নীলফামারী: সন্ত্রাসবিরোধী মামলায় জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সহ-সভাপতি আল শাহরিয়ার শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুরে নীলফামারী সদর উপজেলার পৌরসভার সওদাগরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নীলফামারী সদর থানা পুলিশ।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগ নেতাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর