Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজভীর নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির প্রতিবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৯:৩৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি ছড়ানোর প্রতিবাদ জানিয়েছেন তিনি। সোমবার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান তিনি।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গত ৭ জুন ২০২৬ তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’

বিজ্ঞাপন

রিজভী জানান, ওই প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি।

এ ছাড়াও তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর