Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি এনসিপি’র

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ২৩:১৫ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ ০৯:৫৫

ঢাকা: টানা ভারী বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও তীব্র যানজটের কারণে সারাদেশে জনজীবন বিপর্যস্ত হওয়ায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১৩জুলাই) দলটির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারাদেশে টানা ভারী বৃষ্টিপাত ও সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের নিচু সড়ক ও এলাকা পানিতে তলিয়ে দীর্ঘ যানজট ও চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতেই হিমশিম খাচ্ছেন। এমন এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও গত ২ জুলাই থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা দেশব্যাপী অব্যাহত রাখা হয়েছে, যা কোনোভাবেই কাম্য বা যুক্তিসঙ্গত নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়ে দলটি জানায়, জাতীয় নাগরিক পার্টি দেশের বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্তের প্রতি গভীর উদ্বেগ ও নিন্দা জানাচ্ছে।

তিনি আরও বলেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশের সকল শিক্ষা বোর্ডের অধীন চলমান পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের জোর দাবি জানাচ্ছে দলটি।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর