Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাম-ছবি ব্যবহার করে ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগ রিজভীর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ১৯:২৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত ফটোকার্ড ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন রিজভী।

মঙ্গলবার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রিজভী জানান, তার নাম ও ছবি ব্যবহার করে একটি মিথ্যা ও বানোয়াট বক্তব্যসংবলিত ফটোকার্ড ফেসবুকে প্রচার করা হয়েছে, যার সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ফেসবুকে প্রচারিত ওই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি তার ভাবমূর্তি ক্ষুণ্ন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।

বিজ্ঞাপন

এ ধরনের কর্মকাণ্ডের জন্য একটি স্বার্থান্বেষী কুচক্রী মহলকে দায়ী করে রিজভী বলেন, অসাধু উদ্দেশ্যে তার নাম ব্যবহার করে প্রচারিত ভুয়া বক্তব্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

এ ঘটনায় তিনি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর