Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ২৩ জুলাই মিরপুরে জামায়াতের জনসভা

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৬ ১৯:৫৮ | আপডেট: ২১ জুলাই ২০২৬ ২২:১৭

জামায়াতে ইসলামীর লোগো। ফাইল ছবি

ঢাকা: জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুর-১০ এলাকায় জনসভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।

মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে বিকেল ৪টায় মিরপুর-১০ এলাকায় এ জনসভা অনুষ্ঠিত হবে। এটি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের পূর্বঘোষিত কর্মসূচির অংশ।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার জানান, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

আয়োজকদের ভাষ্য, জনসভায় জামায়াতের মিরপুর জোনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে।

 

সারাবাংলা/এমএমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর