Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকীতে বাংলাদেশের জনগণকে জাপানের শ্রদ্ধা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ১৪:২৮

ছবি: সংগৃহীত

২০২৪ সালের সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জুলাই শহীদদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে জাপান।

বুধবার (৫ আগস্ট) ঢাকার জাপান দূতাবাস এক বার্তায় বলেছে, ‘এই স্মরণীয় দিনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হচ্ছে।’

জাপান বাংলাদেশের জনগণকে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে সফলভাবে নতুন সরকার গঠনের জন্য অভিনন্দন জানিয়েছে। দেশটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের প্রতি শুভকামনাও জানিয়েছে।

বার্তায় আরও বলা হয়, ‘জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারীত্বের আওতায় বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে জাপান দৃঢ়ভাবে পাশে থাকবে।’ দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে দেশটি।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/একে/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর