Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টানা ৪ দিনের তাপপ্রবাহের পূর্বাভাস, হতে পারে বৃষ্টিও

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ০৮:২৩ | আপডেট: ৭ মে ২০২৫ ১৬:০০

ছবি: সারাবাংলা

ঢাকা: টানা চার দিন ধরে দেশের কোথাও কোথাও তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বৃষ্টি, বজ্রবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি। বুধবার (৭ মে) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। কোথাও কোথাও তাপপ্রবাহ চলমান থাকতে পারে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবারের (৮ মে) পূর্বাভাস বলছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তাপপ্রবাহ চলমান থাকতে পারে।

শুক্রবার (৯ মে) সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তাপপ্রবাহ চলমান থাকতে পারে।

আর শনিবারের (১০ মে) পূর্বাভাস বলছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিনও সারাদেশে দিনের এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাপপ্রবাহ চলমান থাকতে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে।

সারাাবাংলা/জেআর/এনজে
বিজ্ঞাপন

আরো