Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের প্রধান নদনদীর পানি বিপৎসীমার নিচে

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:১১

নাফ নদী। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের নদনদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেলেও প্রধান প্রধান নদীগুলোর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুযায়ী, উজানে ও দেশের অভ্যন্তরে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় তিস্তা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় অবস্থান করছে।

পূর্বাভাসে সংস্থাটি জানায়, ব্রহ্মপুত্র ও যমুনা নদনদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা পরবর্তী কয়েক দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল থাকলেও তা সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে, তবে তা বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা কম। অন্যদিকে দেশের চট্টগ্রাম বিভাগের প্রধান নদীগুলোর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞাপন

পরিস্থিতি পর্যালোচনায় বন্যা পূর্বাভাস কেন্দ্র হতে জানানো হয়, উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম বিভাগে অতি ভারী বর্ষণ এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের কারণে নদীগুলোর পানি আরও বাড়তে পারে। চলতি সেপ্টেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নির্দিষ্ট কিছু স্থানে সাময়িক বা স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে। সামগ্রিক অববাহিকায় বৃষ্টিপাতের প্রভাব থাকলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক নজরদারি জোরদার রাখা হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজধানীতে একদিনে গ্রেফতার ৫৩৪
৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর