Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাইকোর্টের সামনে পলিটেকনিকের শিক্ষার্থীদের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৫:৪১ | আপডেট: ১৮ মে ২০২৫ ১৭:০৫

পলিটেকনিক শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। ছবি: সারাবাংলা

ঢাকা: ‘ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের’ নিয়ে করা রিট বাতিলের দাবিতে রাজধানীর হাইকোর্টের সামনে পলিটেকনিকের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন করছেন।

রোববার (১৮ মে) সকাল ১১টায় এই দাবিতে শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে অবস্থান নিয়েছেন। তাদের এই অবস্থানকে ঘিরে কঠোর নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী ও পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শিক্ষার্থীরা জানান, ক্রাফট ইন্সট্রাক্টরদের মূল কাজ ল্যাব পরিচালনায় সহায়তা করা এবং প্রাকটিক্যাল ক্লাসের যন্ত্রাংশ সরবরাহ করা। তারা কখনই শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর পদন্নোতির রায় পুরোপুরি বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

একই দাবিতে কয়েকদিন আগেও আন্দোলন করে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে এ মামলার রায় স্থগিত করে ১৮ মে শুনানির দিন ধার্য করে আদালত।

এর আগে, ছয় দফা দাবিতে ‘শাটডাউন’ সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ, ‘রেল ব্লকেড’ এর মতো কর্মসূচি পালন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আর ওই ছয় দফা দাবির মধ্যে প্রথমটি হলো জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো