Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেট সীমান্তে আরও ১৫৩ জনকে পুশইন করল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৭:৩২

বিজিবির সঙ্গে আটকরা।

সিলেট: সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে এক রাতে নারী-পুরুষ ও শিশুসহ ১৫৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৪ মে) রাত থেকে রোববার (২৫ মে) সকাল পর্যন্ত সিলেটের বিয়ানীবাজার ও বড়লেখা সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। দেশে প্রবেশের পর তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৫ মে) সকালে এই দুই জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম বিওপি এলাকায় ৩২ জন, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু বিওপি ক্যাম্পে ৭৯ জন, একই উপজেলার পাল্লাথল বিওপিতে ৪২ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ ৫২ বিজিবির সদস্যরা সীমান্তের তিনটি বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) ক্যাম্প থেকে এসব ব্যক্তিকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.মেহেদী হাসান, পিপিএম সারাবাংলাকে বলেন, পুশইনের ঘটনায় জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তাদের দিক-নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এদিকে গত ১০ দিনে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে এ নিয়ে ১৯০ জনকে ফেরত পাঠাল বিএসএফ। এর আগে গত ১৪ মে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ১৬ জনকে এবং ২৪ মে একই সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করে বিএসএফ।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

ঘরে পিঁপড়ার উপদ্রব? জানুন সমাধান
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৪

আরো