Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কওমি মাদরাসা দরিদ্র সন্তানদের শিক্ষা-নৈতিকতা গঠনে কাজ করছে: অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৩

সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ঢাকা: কওমি মাদরাসা দরিদ্র মানুষের সন্তানদের শিক্ষা ও নৈতিকতা তৈরিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশে প্রায় ৮০ হাজার কওমি মাদরাসা যাকাত আদায় করে দরিদ্র পরিবারের সন্তানদের সাক্ষরতা বা নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে চলেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যাকাত সংগ্রহ ও হকদারদের মধ্যে বিতরণ করার জন্য ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ১৯৮২ সাল থেকে সরকারি যাকাত ফান্ড বিভাগ কাজ করছে এবং ২০২৩ সালে যাকাত আইন প্রণীত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আগ্রহে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি ইসলামিক ফাউন্ডেশন ও শীর্ষ উলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে যাকাত ব্যবস্থা উন্নয়নে কাজ করছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কমিটির সুপারিশ নিয়ে যাকাত বোর্ড গঠন এবং দেশব্যাপী যাকাত বিভাগের কাজে গতিশীলতা ও আধুনিকীকরণে সংস্কার কাজ চলমান রয়েছে। এনবিআরের সহযোগিতায় সরকারি যাকাত ফান্ডে যাকাত দেওয়ার রশিদ ট্যাক্স রিটার্নে যুক্ত করে কর রেয়াতের ব্যবস্থা চালু আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে সারা দেশের মাদরাসা, মক্তব ও এতিমখানা এবং বেসরকারি সংস্থাগুলো যাকাত সংগ্রহ করে লাখ লাখ দরিদ্র ছাত্র-ছাত্রীর শিক্ষা-দীক্ষার ব্যবস্থা করে থাকে।

মন্ত্রী জানান, প্রায় ৮০ হাজার কওমি মাদরাসা যাকাত আদায় করে দরিদ্র পরিবারের সন্তানদের সাক্ষরতা ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে মূলত রাষ্ট্রীয় দায়িত্বই পালন করে চলেছে। এর মাধ্যমে বিত্তবানদের যাকাত পরিশোধ এবং দারিদ্র্য বিমোচনেও কাজ হচ্ছে। সরকারি যাকাত ফান্ড বিভাগের ব্যাপ্তিতে গণতান্ত্রিক সরকার বৃহত্তর আলেম সমাজের স্বার্থ তথা মাদ্রাসা ও এতিমখানার অর্থের প্রধান উৎস এই ফরজ যাকাত আদায় ব্যবস্থাকে সমন্বিত শক্তি হিসেবে গণ্য করে চলার নীতি গ্রহণ করেছে।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর