Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আদালতে স্বামীর সামনে স্ত্রীর আত্মহননের চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৮:৩৭

বরিশাল: ঝালকাঠির আদালতে স্বামীর সামনে আত্মহত্যা করতে এক গৃহবধূ নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়া ঘটনা ঘটেছে।

রোববার (২৫ মে) দুপুরে আদালতের কার্যক্রম শুরুর আগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের একটি কক্ষে আসামির কাঠগড়ায় পাশে এ ঘটনা ঘটে। ওই সময় আদালতের এজলাস কক্ষে বিচারক উপস্থিত ছিলেন না।

আদালত সূত্রে জানা গেছে, জেলার নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার বাসিন্দা আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে তার স্ত্রী নুসরাত জাহান বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আল-আমিনকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। রোববার তার জামিন শুনানির দিন ধার্য্য ছিল। আদালতের কার্যক্রম শুরুর কিছু সময় আগে কাঠগড়ায় উপস্থিত স্বামীর সামনেই গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ। পরে পুলিশ ও আদালতের কর্মচারীরা তাকে নিবৃত করে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বাদির আইনজীবী অ্যাডভোকেট হোসেন আকন খোকন বলেন, ওই গৃহবধূ তার স্বামী আল-আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। তদন্তকারী কর্মকর্তা কয়েকজন আসামিকে অব্যহতির সুপারিশ করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে ওই গৃহবধূ সেই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন। আজ রোববার নারাজি শুনানির দিন ধার্য্য ছিল। তার স্বামী তাকে নিয়ে সংসার করতে না চাওয়াতে গায়ে কেরাসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

ঘরে পিঁপড়ার উপদ্রব? জানুন সমাধান
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৪

আরো