Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিভিন্ন দলের ২০ নেতাকর্মী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৯:৩৩ | আপডেট: ২৫ মে ২০২৫ ২১:২৪

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের ২০ নেতাকর্মী। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের ২০ নেতাকর্মী।

রোববার (২৫ মে) সন্ধ্যা ৬টার কিছু পর এ বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের চলমান ইস্যু ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এর আগে প্রথম দফার বৈঠকে অংশ নিতে এদিন বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিভিন্ন দলের নেতারা যমুনায় প্রবেশ করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন কর্নেল (অব.) অলি আহমদ, মুজাহিদুল ইসলাম সেলিম, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। এরপর দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিচ্ছেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নুর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।

বিজ্ঞাপন

এছাড়াও সন্ধ্যায় সাড়ে ৭টায় আরও কয়েকটি রাজনৈতিক দলের নয়জন প্রতিনিধির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে।

এর আগে শনিবার (২৪ মে) সন্ধ্যার পর থেকে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

সারাবাংলা/জিএস/পিটিএম
বিজ্ঞাপন

ঘরে পিঁপড়ার উপদ্রব? জানুন সমাধান
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৪

আরো