Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বীর বাহাদুরের ওজন ৩০ মণ, দাম হাঁকাচ্ছে ১৬ লাখ!

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ২১:৫২ | আপডেট: ২৬ মে ২০২৫ ০৯:৫৮

৩০ মণ ওজনের বীর বাহাদুর। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: এবারের কোরবানির হাট কাঁপাচ্ছে মিরপুর উপজেলার সাদা-কালো রংয়ের সুঠাম দেহের বীর বাহাদুর। ৩০ মণ ওজনের বীর বাহাদুরের বয়স তিন বছর। তার দৈর্ঘ্য ৮ ফুট ৫ ইঞ্চি এবং উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। ষাঁড়টিকে দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিদিনই আসছেন দর্শনার্থী ও ক্রেতারা। বর্তমানে গরুটির দাম হাঁকানো হচ্ছে ১৬ লাখ টাকা।

বীর বাহাদূরের মালিক আমিরুল ইসলাম সারাবাংলার এই প্রতিনিধিকে বলেন, “গরুটিকে গত তিন বছর ধরে সন্তানের মতো লালন-পালন করে আসছি। ওর গায়ে অনেক শক্তি। তাই আদর করে নাম রেখেছি ‘বীর বাহাদুর’। ওকে কাচাঘাস, আলু, গাজর, ভুট্টা, গমের ভুষি, বিছালী খাইয়ে বড় করা হয়েছে। প্রতিদিন অনেক মানুষ আসে দেখতে, কেউ আবার আসে কিনতে।”

বিজ্ঞাপন

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল-মামুন হোসাইন মন্ডল সারাবাংলাকে বলেন, ‘জেলায় সব মিলিয়ে এ বছর সাড়ে ১৮ হাজার ছোট-বড় খামারে প্রায় ২ লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এসব পশু জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলকায় বিক্রি হবে। কোরবানির পশু বিক্রিতে খামারিদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।’

এদিকে খামারিরা বলছেন, গো-খাদ্যের দাম যে পরিমাণে বেড়েছে, সে তুলনায় গরুর দাম বাড়েনি। গরুর দাম কম হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। তবে ভারতীয় গরু দেশে না এলে এবার ভালো দাম পেতে পারেন বলেও প্রত্যাশা তাদের।

উল্লেখ্য, এ বছর কোরবানির জন্য প্রায় ১ লাখ পশুর চাহিদা রয়েছে কুষ্টিয়ায়। বিপরীতে প্রস্তুত রয়েছে ২ লাখ। গতবছর কোরবানির পশুর সংখ্যা ছিল ১ লাখ ৮৬ হাজার।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

ঘরে পিঁপড়ার উপদ্রব? জানুন সমাধান
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৪

আরো