Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ২১:৪৬ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ০০:২৬

প্রতীকী ছবি

খুলনা: খুলনায় ইজিবাইকের ধাক্কায় রোহান ফরাজি (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে মহানগরীর লবণচরা মোহাম্মদ নগর পল্লবী সড়কের সামনে এ ঘটনা ঘটে। সে মোহাম্মদনগর প্রাইমারি স্কুল এলাকার বাসিন্দা জাফর ফরাজির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু রোহান বিকেলে রাস্তা পারাপারের সময় গল্লামারিগামী একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় পুলিশ ইজিবাইক চালক আ. হালিমকে আটক করা হয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর