Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনসিপির মাদারীপুর জেলা সমন্বয় কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৬:৩৩ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ ১৭:৪৪

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারীপুর জেলা সমন্বয় কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে পুনরায় এই কমিটিকে বহাল করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দুপুরে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জুন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে মাদারীপুর জেলা সমন্বয় কমিটি স্থগিত করা হয়েছিল। তবে আজ থেকে ওই স্থগিতাদেশ প্রত্যাহার করে সমন্বয় কমিটিকে পুনর্বহাল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাবে এই কমিটি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর