Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫০

মরদেহ। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেনের ধাক্কায় তাসলিমা খাতুন (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবারর (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার যাদুপুর গ্রামে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসলিমা খাতুন ওই গ্রামের মশিউর রহমানের মেয়ে।

জিআরপি আমনুরা ফাঁড়ির ইনচার্জ এসআই আইনুল হক জানান, শিশুটি বাড়ির পাশে রেললাইনে খেলার সময় রাজশাহী থেকে রহনপুরগামী পূর্ণর্ভবা-মল্লিকা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর