Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৯ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২৫

প্রতীকী ছবি

খুলনা: খুলনার রূপসায় পানিতে ডুবে বাক ও শারীরিক প্রতিবন্ধী যুবক রবিউল গাজী’র (১৮) মৃত্যু হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার রফিক গাজীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী শরিফুলের পুকুরে গোসল করতে যায় রবিউল। আকস্মিক পা পিছলে পুকুরে পড়ে গিয়ে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা পুকুর থেকে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

এ ব্যাপারে রূপসা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর