Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫২

সৌজন্য সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ইমরান হায়দার।

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদও এ সময় সেখানে ছিলেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালীন বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

সৌজন্য সাক্ষাৎকারে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তারা।

বিজ্ঞাপন

আজও ঢাকার বাতাস মাঝারি
১৭ আগস্ট ২০২৬ ১৩:১৫

আরো

সম্পর্কিত খবর