Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিনে পুলিশের ভোজসভায় অতিথি, রাতে গ্রেফতার যুবলীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩০

ছবি কোলাজ: সারাবাংলা

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় দিনে পুলিশের ভোজসভায় অতিথি হয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নাওডোবা ইউনিয়ন সভাপতি মোক্তার বেপারী। কিন্তু শুক্রবার গভীর রাতেই নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, শুক্রবার দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানার ডাইনিং রুমে আয়োজিত মাসিক ভোজসভায় উপস্থিত ছিলেন থানার কর্মকর্তা-কর্মচারী, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সেখানেই অন্যান্য অতিথির সঙ্গে টেবিলে বসে ছিলেন মোক্তার বেপারী। এ সময় তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

বিজ্ঞাপন

এর কয়েক ঘণ্টা পর রাত ২টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ মোক্তার বেপারীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়।

ওসি পারভেজ আহমেদ সেলিম বলেন, ‘আমাদের নিয়মিত ভোজসভায় তিনি নাওডোবা বাজার কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। পরে জানতে পারি তিনি যুবলীগের নেতা। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর