Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় বাবার মৃত্যুর পর ছেলের আত্মহত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩২ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৬

বাবা শম্ভু চরণ বিশ্বাস ও ছেলে বিজয় কুমারের মরদেহ।

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে অসুস্থ হয়ে বাবার মৃত্যুর পর তার ছেলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার বাগুলাট ইউনিয়নে উদয় নাতুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন—শম্ভু চরণ বিশ্বাস (৬০) ও তার ছেলে বিজয় কুমার (৩৫)।

পুলিশ ও পরিবার সূত্র জানা গেছে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাবা ও ছেলের মধ্যে টাকা-পয়সা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে রাত ১১টার দিকে বাবা শম্ভু চরণ বিশ্বাস অসুস্থ হয়ে মারা যান। এদিকে, শুক্রবার সকালে বাড়ির পাশের বাতাবি লেবু গাছে বিজয় কুমারের গলায় ফাঁস দেওয়া মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন।

বিজ্ঞাপন

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, দুজনের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলের সঙ্গে টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাঁটির পর মানসিক চাপ সইতে না পেরে শম্ভু চরণ বিশ্বাস অসুস্থ হয়ে মারা যান। সেই শোক ও অনুতাপ থেকে ছেলে বিজয় কুমার আত্মহত্যা করেছেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর