Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে স্বামীর মৃত্যু, গুরুতর আহত স্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ২১:৪১ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ০৯:৫০

বজ্রপাত (প্রতীকী ছবি)

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নবীনগর উপজেলায় বজ্রপাতে নজর আলী মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার স্ত্রী জুলেখা বেগম (৪০) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার মোক্তারামপুর কান্দাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নজর আলী মিয়া ও তার স্ত্রী বাড়ির পাশে একটি ডোবা থেকে কচুরিপানা তুলছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে দু’জনেই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজর আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় জুলেখা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালে রয়েছে এবং তার স্ত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর