Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন আফতাব হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ২১:০২

এ কে এম আফতাব হোসেন প্রামাণিককে শপথ পড়াচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন এ কে এম আফতাব হোসেন প্রামাণিক।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টা ২০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাকে শপথ পড়ান।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন- পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম, কমিশনের সদস্য অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, কমিশন সচিবালয়ের সচিব আবদুর রহমান তরফদার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে, গত ১৩ অক্টোবর রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় এক পৃথক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানায়। এতে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই কর্মকর্তাকে সদস্যপদে নিয়োগ করেছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর