Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচার, সুপারভাইজার গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১১:৪০

গ্রেফতার মো.সাহাব উল্লা।

নোয়াখালী: চট্রগ্রাম থেকে নোয়াখালীতে ইয়াবা পাচারের সময় ৫০০ পিস ইয়াবাসহ বাঁধন পরিবহনের এক সুপারভাইজারকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার মাইজদী কোর্ট এলাকার আব্দুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পার্শ্বের সড়কে চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাঁধন বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ।

গ্রেফতার মো.সাহাব উল্লা (৩৮) বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়নপুর গ্রামের চুনী ভূঁঞা বাড়ির মৃত.আব্দুল জলিলের ছেলে এবং বাঁধন পরিবহনের একটি বাসের সুপারভাইজার।

বিজ্ঞাপন

জানা যায়, সাহাব উল্যা দীর্ঘদিন বাঁধন পরিবহনের বাসে সুপারভাইজার হিসেবে কাজ করছেন। এ সুযোগে তার সঙ্গে মাদক পাচার চক্রের সঙ্গে সখ্যতা গড়ে উঠে। পরে ওই মাদক পাচার চক্রের জড়িয়ে পড়েন তিনি। চট্রগ্রামের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন এলাকার মাদক কারবারিদের হাতে পৌঁছে দিতেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী নোয়াখালীগ্রামী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ, যাত্রীবাহী বাসের আড়ালে নোয়াখালীর বিভিন্ন স্থানে ইয়াবা পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বাসে অভিযান চালানো হয়। অভিযানে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাসের সুপারভাইজার ইয়াবা পাচারে যুক্ত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর