Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৭:১৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৯:১৪

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যান। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক রাশেদ মিয়া (৩০) নিহত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী থানার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ মিয়া নীলফামারীর জেলার সৈয়দপুর নাউয়াপাড়া গ্রামের মোতাহের হোসেনের ছেলে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব হোসেন বলেন, একটি বড় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বটগাছে আঘাত হানে। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যান চালক নিহত হন। এ খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও কালিহাতী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর