Saturday 28 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝালকাঠিতে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৫:০৩

মৃত সুমন হাওলাদার।

‎বরিশাল: ‎ঝালকাঠিতে অতিরিক্ত মদপানে সুমন হাওলাদার (৪৫) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন কলেজঘাট এলাকায় মারা যান তিনি।
সুমন কালিবাড়ী রোডের মৃত সুলতান হাওলাদারের ছেলে।
‎
‎ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, মদপানে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’
‎
‎এলাকাবাসীরা জানান, মদপান করে কলেজঘাট এলাকার একটি বাসার সামনের রাস্তায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন সুমন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর