Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে সাড়ে ১০ মাসে ৩৩১ মৃত্যু, আক্রান্ত ৮৪ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৮:৩২ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ২১:১৫

মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডেঙ্গু ইউনিট। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সাড়ে ১০ মাসে মারা গেল ৩৩১ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৭৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৫০৬ ও নারী ২৮৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ছুঁই ছুঁই।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৭, ঢাকা উত্তর সিটিতে ২২৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৮৩ হাজার ৮৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৩৩১ জনের। এর আগে, শুক্রবার দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৬০ জন হাসপাতালে ভর্তি হন। তবে এ দিন কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর