Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাশিমপুর কারাগারে বন্দি সাবেক ওয়ার্ড কমিশনারের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১৭:০৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২১:০৪

প্রতীকী ছবি

ঢাকা: গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি মুরাদ হোসেন (৬৫) নামে এক আসামি মারা গেছেন। তিনি মিরপুর ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কারারক্ষীরা ওই বন্দিকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কাশিমপুর কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

কারাসূত্রে জানা যায়, ওই ব্যক্তি হাজতি হিসেবে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। তিনি মিরপুর ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার নামে হত্যাসহ তিনটি মামলা ছিল। তার বাবার নাম আমজাদ হোসেন শিকদার।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর