Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেট্রোরেলের ছাদে ২ ‍ব্যক্তি, ট্রেন চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ২১:০৭ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫ ০০:১৬

মেট্রোরেলের ছাদে থাকা দুই ব্যক্তিকে নামানো হচ্ছে। ছবি: সংগৃহীত

ঢাকা: সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর দুই ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এর পর এক বার্তা মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের উপর দুই ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

এদিকে এমআরটি পুলিশের সঙ্গে জানা গেছে, ওই দুই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। ছাদ থেকে তাদের নামানো হয়েছে। বর্তমানে তারা সুস্থ আছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর