Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় একযোগে ৫ থানার ওসি বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১০:১৬ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ১২:৩৫

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার সাতটি থানার মধ্যে পাঁচটি থানার অফিসার ইনচার্জকে (ওসি) একযোগে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) মধ্যরাতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির এ তথ্য নিশ্চিত করা হয়। ‎

বদলিকৃত ওসিরা হলেন- কুষ্টিয়া মডেল থানার ওসি মো. মোশাররফ হোসেন, কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান, খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম, মিরপুর থানার ওসি মো. মমিনুল ইসলাম এবং ভেড়ামারা থানার ওসি মো. আব্দুর রব তালুকদার।

তবে এই পাঁচ থানার ওসি হিসেবে কারা নিয়োগপ্রাপ্ত হবেন সে বিষয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কুষ্টিয়া জেলা পুলিশে শনিবার (২৯ নভেম্বর) সকালে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর