Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে ৩৩৯ দিনে ৩৯৪ মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৯৬ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৫১ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৭

মুগদা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩৯ দিনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৪ জনে। এই সময়ে ৯৬ হাজার ৬২৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিন জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে আরও ৫৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫৩, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৭, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৯৬ হাজার ৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৯৪ জনের। এর আগে, গতকাল বুধবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ২ জনের মৃত্যু হয়।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর