Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ১৪:২৮ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৩

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

ঢাকা: রাজধানীর লালবাগের ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় চেয়ারম্যান ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, ‘দুপুর ১টা ৩০ মিনিটে আমরা আগুন লাগার খবর পেয়ে ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। বর্তমানে ফায়ার সার্ভিসের লালবাগ, হাজারীবাগ, পলাশী ও সিদ্দিকবাজারের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর