Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৩ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:০৫

প্রতীকী ছবি।

ফরিদপুর: ফরিদপুরে কলাবাগান থেকে অটোরিকশাচালক টিপু সুলতানের ‌(৪০) মরদেহ ‌উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর ৬টায় জেলার সদর উপজেলার ঈশানগোপালপুর চাঁদপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে চালককে হত্যা করে তার রিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

নিহত টিপু সুলতান ঈশানগোপালপুর এলাকার মৃত জাবেদ আলী শেখের ছেলে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে স্থানীয়রা ইলিয়াস শেখের কলাবাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাচালক টিপু সুলতানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর