Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেভিল হান্ট ফেজ-২ / ফরিদপুরে ৪৮ ঘন্টায় ৫৮ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ২০:১৬ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ২০:১৮

গ্রেফতার হয়েছেন যুবলীগের সাবেক নেতা মো. মনিরুজ্জামান মৃধা ওরফে লিটন মৃধা। ছবি: সারাবাংলা

ফরিদপুর: ফরিদপুরের ‘ডেবিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে মো. মনিরুজ্জামান ওরফে লিটন মৃধা (৪৭) নামে এক সাবেক জেলা যুবলীগের নেতাসহ বিভিন্ন থানায় অভিযান চালিয়ে গত ৪৮ ঘণ্টায় ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা নিয়মিত এবং ওয়ারেন্টসহ বিভিন্ন মামলার আসামি বলে জানা গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে একজন ছাড়া গ্রেফতার হওয়া আসামিদের নাম-পরিচয় জানাতে পারেননি এ কর্মকর্তা।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের চতুল গ্রামের বাসিন্দা ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মৃধা ওরফে লিটন মৃধাকে রোববার দিবাগত রাতে নিজবাড়ি থেকে আটক করে বোয়ালমারী থানা পুলিশ। তিনি ২০১৯ ও ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র হিসেবে এবং ২০২১ সালের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাকে গত ৪ সেপ্টেম্বর বোয়ালমারী থানায় সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তবে লিটন মৃধার স্ত্রী নাসরিন নবী গিনি জানান, ‘এতদিন আমার স্বামীর নামে কোনো মামলার কথা শুনিনি। গতকাল রাতে হঠাৎ করে তাকে বাড়ি থেকে নিয়ে যায় পুলিশ। আজকে জানতে পারলাম আমার স্বামী লিটন মৃধাকে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

সোমবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম জানান, গত ৪৮ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ৫৮ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর